মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৫ বার

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে মালয়েশিয়া প্রবেশের পর নিয়োগদাতারা তাদের চাকরি দিতে ব্যর্থ হয়। বাংলাদেশি ৯৫ জন কর্মীকে সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিল। এজন্য তারা বাংলাদেশের একটি এজেন্সিকে নিয়োগ ফি বাবদ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত করে দিয়েছিলেন।

আটকদের একজন আবদুল্লাহ। ফ্রি মালয়েশিয়া টুডেকে তিনি বলেন, পেনাং বিমানবন্দরে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি দেখা করেন। ওই দুজন তাদের পাসপোর্ট নিয়ে যান। ৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছায়। তারা পরে সেলাঙ্গর চলে যান। ৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি দেশটিতে পৌঁছায় ২৯ ডিসেম্বর। তবে তারা পেনাংয়ে রয়ে গেছেন।আব্দুল্লাহ জানান, কোম্পানি তাদের একটি কোয়ার্টারে গাদাগাদি করে থাকতে দিয়েছে এবং তাদের দেওয়া খাবারও খুবই নিম্নমানের।পেনাং শ্রম বিভাগের একটি সূত্র জানিয়েছে, অভিবাসী শ্রমিকদের খারাপ পরিবেশে রাখার বিষয়ে সদরদপ্তর থেকে তারা একটি প্রতিবেদন পেয়েছে।সূত্র জানায়, গত সোমবার বাটারওয়ার্থ ও বুকিত মারতাজামের ৪টি স্থানে পুলিশ ও অভিবাসন বিভাগকে সঙ্গে নিয়ে পেনাং শ্রম বিভাগ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ জন প্রবাসীর পাসপোর্ট এবং ওয়ার্কপারমিট পাওয়া যায়নি। তাদের ফোনে শুধু নথিপত্রের ছবি পাওয়া যায়। ছবি দেখে জানা গেছে, তাদের পারমিট এবং পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করেছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন। মন্ত্রণালয় শিগগির এ বিষয়ে একটি বিবৃতি দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories