শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

রাজশাহীর বাগমারায় কামারবাড়ি গ্রামের দুই বছরের শিশু রাফিদ ছাদ থেকে পড়ে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭৯ বার

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামের দুই বছর বয়সের শিশু আব্দুল্লাহ আল রাফিদ ছাদ থেকে পড়ে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সৌদিআরব প্রবাসী জুয়েল এর একমাত্র শিশু সন্তানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কামারবাড়ি গ্রামের জুয়েল উদ্দিন তার সন্তান স্ত্রীর গর্ভে থাকা অবস্থায় সৌদি আরব যায়। সেখানে থাকা অবস্থাতেই সন্তান আব্দুল্লাহ আল রাফিদের জন্ম হয়। শনিবার সকালে বাড়ির ছাদে আলুর পাপড় তৈরির জন্য কেটে রাখা আলুর চটা শুকাতে যায় ওই শিশুর মা ও শিশুর দাদি। এর ফাঁকে ওই শিশুও সিড়ি বেয়ে ছাদে ওঠে। এক পর্যায়ে ছাদ থেকে পড়ে যায় সে। পরে টের পেয়ে আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক দেখে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল পাঁচটায় কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
শিশুর অকাল মৃত্যুতে বার বার মুর্ছা যায় শিশুর মা রুখসানা বেগম।
কামারবাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং শিক্ষক হাফিজুর রহমান বলেন, ছাদ থেকে অসাবধানতার কারনে পড়ে ওই শিশুর মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নামে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories