শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

পুঠিয়ায় ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মায়ের মৃত্যুর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

রাজশাহীর পুঠিয়ায় নিরাময় ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তবে গোপন চুক্তির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের মিঠুর স্ত্রী শাবানা বেগমের সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত নিরাময় ক্লিনিকে ভর্তি করেন। সেখানে রাতে ডাক্তার শাহাদত হোসেন এবং অজ্ঞান ডাক্তার শাকি মিলে সিজারিয়ান অপারেশন করেন।

সে সময় ছেলে সন্তান হয়। তবে ছেলে সন্তানটি বেঁচে থাকলেও মায়ের অবস্থার অবনতি হওয়ায় কৌশলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এরপর রোগী মারা যায়। শুক্রবার শাবানার পিতা বয়েন উদ্দিনের বাড়ি পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামে দুপুর আড়াইটার দিকে তার দাফনের কাজ সম্পন্ন করে।

অজ্ঞান ডাক্তার শাকি জানান, আমি সেই অপারেশনে ছিলাম, রোগীর শ্বাস কষ্ট ছিলো। সে সময় তার অবস্থা খারাপ হওয়ায় আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার জন্য বলি। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যাপারে নিরাময় ক্লিনিকের মালিক ডাঃ শাহাদত হোসেন জানান, আমি শাবানার সিজার অপারেশন করেছি। কিন্তু তার অন্য সমস্য থাকার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তারপর তিনি মারা যান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী মাজরুই রহমান জানান, নিরাময় ক্লিনিকের অনুমোদন আছে কি না সঠিক বলতে পারছিনা। ফাইল দেখে বলতে পারবো। আমার কছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories