শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

টঙ্গিবাড়িতে আথী-আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জহিরুল ইসলাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ বার

টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় মাঠে ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেরে মাঠে চল স্লোগানে আথী-আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবলিগ নেতা শেখ শরিফের উদ্যোগে উক্ত খেলার উদ্ভোধক ছিলেন টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান। সমাজসেবক মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় এবং আড়িয়ল ইউপি চেয়ারম্যান আঃ কাদির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী, বিশেষ অতিথি ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কবির হালদার, টঙ্গিবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, শিল্পপতি ও সমাজ সেবক গৌতম চন্দ্র মৃধা, ইটাব পরিচালক ও সমাজ সেবক মঞ্জু শেখ ফারুক। খেলায় সার্বিক সহযোগিতা করেন আব্দুল আলি নান্টু মাদবর, মোঃ স্বপন মাদবর, সাহাবুদ্দিন মাদবর, আলমগীর হাওলাদার, আলমগীর কবির একদিল, দিদার হাওলাদার, পরশ রুমি, মোঃ মাসুম হোসাইন, অনিক শেখ। অন্যন্যদের মধ্যে টঙ্গিবাড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন শেখ, ছাত্রলীগ নেতা সালমান মোল্লা,আড়িয়ল ইউপি সদস্য মোঃ জামাল শেখ, আউটশাহী ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম কাজল, সমাজসেবক শাহী শহীদ, মোঃ রাজিব শেখ , মোঃ আবু সাঈদ তালুকদার, আতিক হালদার সহ এলাকার অন্যান্য গন্যামান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ফারুক পশ্চিম আড়িয়ল একাদশ এবং রানারআপ হয় অারিফ নাগেরপাড় ইয়াং স্টার টিম। কমিটি সূত্রে জানা যায়, টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ি দলকে ৪২” এলইডি স্মার্ট টিভি এবং রানারআপ টিমকে ৩২” এলইডি স্মার্ট টিভি উপহার প্রদান করে সকলকে খেলাধুলায় আগ্রহ হওয়ার পরমর্শ দিয়ে টুর্ণামেন্টের আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories