বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

পদ্মাসেতু হয়ে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ বার

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।পদ্মাসেতুর সাথে বেনাপোল স্থলবন্দর যুক্ত হওয়ায় ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণে সরাসরি সড়ক পথে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয়  হাইকমিশনার। 

বেলা ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাইকমিশনারের স্ত্রী শ্রমতি মনু ভার্মা, উপ হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, বন্দরের ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র  পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং বন্দরের এলাকা ও বন্দরের কার্যক্রম ঘুরে দেখেন। পাসপোর্টযাত্রীদের খোঁজ খবরও নেন তিনি।তিনি বন্দর অডিটরিয়ামে প্রশাসন ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।  পরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের বিশেষ করে কোলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষে পদ্মাসেতুর সাথে জরুরী ভিত্তিতে  রাস্তা প্রশস্ত হওয়া জরুরি। এ সময়  সাংবাদিকসহ অন্যান্যরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশদ্বারা যাত্রী হয়রানি, আমদানি-রফতানি বাণিজ্যে বিভিন্ন প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করলে তিনি এসব সমস্যা দ্রুত সমাধানে করবেন বলে আশ্বস্ত করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories