মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এ দেশের বৃহত্তম মহিলাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া লিল বানাত সোনারং আদর্শ মহিলা মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এইবারও খতমে বোখারীর সমাপনী সবক ও তাফসিরুল কোরআন এর শেষ সবক প্রদান করা হয়েছে। সোমবার ১৩ফেব্রুয়ারী ২০২২/২০২৩ইং শিক্ষাবর্ষের সমাপনী সবক প্রদান করেন ফরিদা বাদ মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরত আল্লামা আব্দুল কুদ্দুস (দা:বা:)।এছাড়া সকাল ৮টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন পীর সাহেব দিঘিরপাড় আল্লামা মুফতী হাফিজুদ্দীন (দা:বা:),কুষ্টিয়া আল্লাহর দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা রফিকুল ইসলাম নদবী ও ফরিদাবাদ আইজি গেইট বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুল্লাহ ফরাজীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম বাবু।
মাদ্রাসার মুহতামিম ও পরিচালক মাওলানা কাজী মোস্তাফিজুর রহমান জানান মহিলাদের দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করতে ও আখেরাতের মুক্তির লক্ষ্যে মাদ্রাসাটি ১৯৭০সালে আমার পিতা মরহুম শ্রদ্ধেও মাওলানা এ কে মোহাম্মদ আলী (রহ:) প্রতিষ্ঠা করেন,মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫৩বছর যাবত অসংখ্য মহিলা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ইসলামী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায়
এবছর অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাফসিরুল কোরআন বিভাগে মুফাচ্ছিরে কোরআন হয়েছেন ১৮জন,দাওরায়ে হাদিস সমাপনী করছেন ১১৮জন ও
একজন অন্ধ হাফেজাসহ কোরআনে হাফেজা হয়েছেন ৫জন ছাত্রী।২টি ৫তলা ও ২টি ৪তলা সু-বিশাল ভবন,বিশাল এড়িয়া নিয়ে মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের সোনারং গ্রামে অবস্থিত ,অত্র মাদ্রাসাটিতে বর্তমানে ২হাজারেরও অধিক ছাত্রী লেখাপড়া করতেছে,তিনি আরও বলেন সারা বাংলাদেশে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য, সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করে আখেরাতের কামিয়াবি হাসিল করতে পারি।
Leave a Reply