শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মা বাবা পরিবার-স্বজনদের জন্য দোঁয়া করতে ইজতেমা ময়দানে মুসল্লিরা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার

ভাই ভাতিজা ছেলেদের সঙ্গে নিয়ে দ্রুত ছুটছেন পুবাইলের আব্দুল আউয়াল নামে এক কৃষক। উদ্দেশ্য ইজতেমা ময়দান। আব্দুল আউয়াল জানান, লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ইজতেমা ময়দানে। মা বাবা ছেলে মেয়ে এবং নিজের জন্যসহ পরিবারের জন্য দোঁয়া চাইবো। নিশ্চয়ই আল্লাহ আমাদের দোঁয়া কবুল করবেন। আউয়ালের মতো অনেক মানুষই ছুটে এসেছেন, যে যেভাবে পেরেছেন এসেছেন ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে। দেখা গেছে, পিকআপ ভ্যান, রিকশা, অটোরিকশা ও বাসে চেপে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটে এসেছেন সাধারণ ধর্মপ্রাণ মানুষজন।
কথা হয় মো. হুমায়ুন কবীর নামে এক ঝুট ব্যবসায়ী যুবকের সঙ্গে। নিজেই নিজের ব্যবসা দেখাশোনা করেন তিনি।
হুমায়ুন বলেন, পরিবার পরিজনেক দুরে রেখে জীবিকার সন্ধ্যানে শহরে পড়ে থাকা। পরিবারের লোকজনের জন্য দোঁয়া চাইবো। নিজের জন্যও। আত্মীয়-স্বজনদের মধ্য অনেকে অসুস্থ। তাদের সুস্থতা কামনা করবো।
দত্তপাড়া এলাকার বাসিন্দা বিউটি বেগম নামে একজন বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবো গুনাহ মাফের। জীবনে অনেক পাপ করেছি। জমা পাপের শাস্তি মওকুফ, বাকি জীবনটা ঈমান আমলের সঙ্গে চলা, স্বামী সন্তান নিয়ে যাতে ভালো থাকি আল্লাহর নিকট সেই ফরিয়াদ করবো। দেশ-বিদেশের লাখো মুসল্লির সঙ্গে ইজতেমা ময়দানে হাত তুলবো আল্লাহর কাছে। যদি আল্লাহর কৃপা পাই।
টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদের তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হলো আখেরী মোনাজাতের মধ্যদিয়ে রোববার দুপুরে।
শীত উপেক্ষা করে লাখো মানুষ বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নিচে জড়ো হন। বিপুল এই মুসল্লির মাঝে ছিলো বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories