শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইজতেমায় আগতদের বসতে বিনামূল্যে কাগজ বিতরণ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আগতদের বসে বয়ান শোনা ও মোনাজাতে অংশ গ্রহণের জন্য বিনামূল্যে লাইনার পেপার (কাগজ) দিতে দেখা গেছে টঙ্গীর স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের। এদের মধ্যে টঙ্গী বাজারের কাপড় ব্যবসায়ী শাহজাহান মিয়া ও ষ্টেশন রোডের সজীব এন্টার প্রাইজের মালিক রফিকুল ইসলাম রিপন অন্যতম।

দেখা গেছে, টঙ্গী ব্রিজের ওপর রাজধানী থেকে ইজতেমায় আগতদের ডেকে ডেকে বিনামূল্যে লাইনার পেপার (কাগজ) বিতরণ করছেন। প্রথমে কেউ কেউ নিতে না চাইলেও পরে যখন শুনছেন বিনামূল্যে দেয়া হচ্ছে, তখন নিচ্ছেন। অথচ পাশেই চালার চট, পাটি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৩৬০ টাকা পর্যন্ত।
গফরগাঁওয়ের শাজাহান মিয়াা গত দুই বছর ধরে তার সামর্থ্য অনুযায়ী ইজতেমায় আগত মুসল্লিদের বসার জন্য বিনামূল্যে লাইনার পেপার (কাগজ) বিতরণ করছেন।

শাহজাহান মিয়া জানান, ইজতেমায় অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। তারা বসার জন্য কোন জায়গা পান না। এতে তাদের দোয়া ও মোনাজাতে অংশ নিতে কষ্ট হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে সজীব এন্টার প্রাইজের মালিক রফিকুল ইসলাম রিপন ও তার লোকজন বিনামূল্যে ওজুর পানি সরবরাহ ও পত্রিকা সরবরাহ করেছেন মুসল্লিেিদর মাঝে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories