রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ইজতেমার পথে পথে ১০ টাকায় অজুর পানি বিক্রি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার

ইজতেমা ময়দানের আশপাশে লাখ লাখ মুসল্লিদের ভীঁড়ে নানা ব্যবসার পসরা সাঁজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এর মধ্যে ১০ টাকায় অজু পানি, ২০ টাকায় মল ত্যাগ, ৩০ টাকায় গোসল করানোও একটি ব্যবসায় রূপ নিয়েছে। পথে পথে বালতি ও ড্রামে পানি ভর্তি করে এনেছেন স্থানীয়রা। সাজিয়ে রেখেছেন ছোট ছোট টুল ও পিঁড়ি। আছে পানি ভরার বদনা। ইজতেমার ময়দান লক্ষ্য নিয়ে যারা পায়ে হেঁটে চলেছেন এমন মুসল্লিদের জন্য এই অজুর পানি। বিনিময়ে প্রতি মুসল্লিদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়। এছাড়া মল ত্যাগ, প্রস্্রাব করার জন্য ২০ টাকা এবং বিশেষ প্রয়োজনে গোসল করতে চাইলে ৩০ টাকা দিতে হয়েছে তাদের।
ইজতেমা ময়দানের পথে টঙ্গী ব্রিজ পেরিয়ে টঙ্গীর মিল গেইট বাজার পযর্ন্ত দেখা গেছে এসব ব্যবসায়ীদের। টঙ্গী সড়ক উপ-বিভাগের সামনে এমন অজুর আয়োজন সাঁজিয়ে বসেছেন স্থানীয় সাদিকুর রহমান। তিনি বলেন, বালতি ও ড্রাম ভরে পানি এনে এখানে মুসল্লিদের অজু করানোর ব্যবস্থা করেছি। টুলে বসার ব্যবস্থা আছে। সেই সঙ্গে প্রতি টুলের সামনে একটি করে বদনা রাখা হয়েছে। যেসব মুসল্লি এখানে এসে অজু করছেন তাদের কাছে ১০ টাকা করে নিয়েছি। আসলে পানি আনার খরচসহ নানান খরচ লেগেছে। ফলে মুসল্লিদের কাছ থেকে ১০ টাকা করে নিয়েছি। আমার মতো এমন অজু করানোর আয়োজন করেছে অনেকেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories