শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইজতেমায় এসেছেন ৪১ ইসরায়েলি মুসল্লি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার

ইজতেমায় দেশি মুসল্লিদের পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশি মুসল্লিরাও। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্যদিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশি মুসল্লির পাশাপাশি বিদেশি মুসল্লিরাও অবস্থান নিচ্ছেন ময়দানে। এদের মধ্যে ইসরায়েলের ৪১ জন মুসল্লি আছেন বলে নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম।

তিনি জানান, ৪১ জন ইসরায়েলি মুসল্লি ময়দানে আছেন। আগত মুসল্লিরা সরকারের বিশেষ ব্যবস্থায় ইজতেমা ময়দানে এসেছেন। এদের মধ্যে অধিকাংশই দ্বৈত নাগরিক। ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশিদের জন্য নির্ধারিত স্থানে ইসরায়েলি মুসল্লিরা অবস্থান করছেন। এ ছাড়া পাঁচজন ফিলিস্তিনি মুসল্লি রয়েছেন ময়দানে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ময়দানে ৫ হাজার ৫৫৯ জন বিদেশি মুসল্লি উপস্থিত হয়েছে বলে জানা গেছে।
ইজতেমা ময়দানে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোলরুমের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘ইজতেমায় আসা বিদেশি মুসল্লিদের জন্য ট্যুরিস্ট সিম কার্ডের কোনো ব্যবস্থা না থাকায় মুসল্লিরা আমাদের কাছে সিম কার্ড চাইছেন। আমরা মুসল্লিদের এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, ময়দান ও আশপাশের এলাকায় পুলিশ রয়েছে। ইজতেমা এলাকায় প্রায় ১ হাজার ১০০ ট্রাফিক পুলিশ সদস্য সড়কে কাজ করছেন।
ইসরায়েলের মুসল্লিদের ইজতেমায় যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইসরায়েল থেকে আগত মুসল্লিরা ময়দানে যোগ দিয়েছেন। তাঁরা ভিন্নভাবে আমাদের দেশে এসেছেন। তাঁদের ফিরিয়ে দেওয়া যাবে না। তাঁরা ধর্মীয় কাজে অংশ নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories