রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিশ্ব ইজেতমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

টঙ্গীর তুরাগ তীরে শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।
একই দিন বাদ জোহর বয়ান করবেন মাওলানা ওমর তুর্কি। বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাসিম। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইজতেমায় আগত মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে সঠিক পথে চলার তৌফিক চান। তাবলীগ জামাতের মুরুব্বিদের কারণে ইজতেমার প্রতি আগ্রহবোধ করেন বলে জানান অনেক মুসল্লি। সকল বিভেদের অবসান ঘটিয়ে বিশ্বের সকল মুসলমানকে দ্বীনের পথ দেখাবেন মহান আল্লাহ এমনটাই প্রত্যাশা তাদের। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
টঙ্গীর তুরাগ তীরে গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের নেতৃত্বে থাকছেন, আদি তাবলীগ জামাতের নয়া দিল্লির মুরুব্বি মাওলানা সাদ পন্থী গ্রুপের অনুসারী মুসল্লিগণ। প্রশাসনের কাছ থেকে মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দান নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। মুসল্লির জন্য দুই দিন আগে থেকেই প্রাথমিক আম বয়ান শুরু হলেও ইজতেমার মূল পর্ব শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর থেকে শুরু হয়। ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌ-পথে ময়দানের উদ্দেশ্যে আসেন। ২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories