রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ইজতেমার মুসল্লিদের জন্য ১১টি ফ্রি হেলথ বুথ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ বার

চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। এ পর্বে ৮ হাজারের বেশি বিদেশি মেহমানের পাশাপাশি লাখ লাখ বাংলাদেশি মুসল্লি নিয়েছেন।
ইজতেমায় আসা এ মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১১টি হেলথ বুথ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেগুলো থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও।
শনিবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বুথে আসা বেশিরভাগ ডায়রিয়া এবং জ্বরের ওষুধ নিচ্ছেন। ফ্রি ওষুধ নিতে দীর্ঘ লাইন থাকলেও মুসল্লিদের মুখে শুকরিয়ার ছাপ দেখা গেছে৷
প্রাথমিকভাবে এসব বুথ থেকে ওমিপ্রাজল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোস্কিসিলিন, ওরাল স্যালাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে৷
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারেক হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফ্রি মেডিকেল বুথে আমাদের মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ফার্মাসিস্টের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রোগীরা জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের চিকিৎসা পাচ্ছেন। তবে অবস্থা বুঝে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories