মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুম্মার আদায়

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫৯ বার

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
দেশের বৃহত্তম এই জামাতে জুমা আদায় করতে রাত থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। কিন্তু এ পর্বে এমনটা দেখা যায়নি। এ পর্বে মুসল্লীদের সমাগম আগের পর্বের চেয়ে অনেকটাই কম বলে ধারনা মুসল্লীদের অনেকের। তারপরও রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরা ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নেন। শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে ২২ জানুয়ারি। কিন্তু এক দিন আগেই প্রায় পুরো ময়দান পূর্ণ হয়ে যায়।
মাঠে স্থান না পেয়ে অনেকে অলিগলিতে জায়নামাজ, পুরোনো পত্রিকা, হোগলা পাটি, চটের বস্তা বিছিয়ে জুমার নামাজে শরিক হন।
এর আগে বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার এই পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমায় আসা মুসল্লিরা মনোযোগ সহকারে ধর্মীয় বয়ান শোনেন।
ইজতেমায় বিদেশি মুসল্লিদের জন্য আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ময়দান এলাকায় থাকছে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ, র‌্যাবের কন্ট্রোলরুম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories