মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মেট্রোরেলসহ যানবাহনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বগামী মুসল্লিদের ভিড়

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ বার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে মেট্রোরেলে চড়ে যেতে দেখা গেছে বহু মুসল্লিকে। তাদের অনেকে প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এ যাত্রায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরা অংশে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন গিয়ে দেখা যায়, সকাল থেকে মেট্রোরেলে চড়ার জন্য লাইন ধরছেন ইজতেমামুখী যাত্রীরা। কেউ টিকিট পেয়ে চলে গেছেন, আবার কেউ অপেক্ষা করছেন।

উত্তরা অংশে ট্রেন থেকে নেমে মুসল্লিরা নির্ধারিত বাস না পেয়ে রিকাশ, সিএনজি, অটোতে ছুটছেন ইজতেমা ময়দানে। নির্ধারিত বিআরটিসি বাসে থাকলেও দীর্ঘ সময় পর পর আসতে দেখা গেছে। অনেককে দীর্ঘ সময় উত্তরা স্টেশনের নিচে অবস্থান করে দেখা যায়। নির্ধারিত বিআরটিসি বাসে চড়ে মুসল্লিরা ইজতেমা ময়দানে যাচ্ছেন। এজন্য ভাড়া দিতে হচ্ছে ১৫/২৫ টাকা। যদিও একটির পর একটি বাস আসতে সময় লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
লেগুনায় চড়ে যেতে ইজতেমা ময়দানে দিতে হচ্ছে ৩০/৫০ টাকা। এছাড়াও অটোতে যেতে দিতে হচ্ছে ৫০/৭০ টাকা করে। কেউ কেউ যাচ্ছেন সিএনজি, বাইকযোগে।

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইজতেমা অভিমুখে যাওয়ার পর ফিরে আসা কষ্টকর হয়ে পড়ে। গড়ি দীর্ঘসময় জ্যামে পড়ে থাকে। যে কারণে গাড়ি আসতে সময় লাগছে। তাই সামান্য কিছু টাকা বেশী নিতে হচ্ছে, নয়তো পোষাবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories