শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৬০ বার

বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার এই পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমায় আসা মুসল্লিরা মনোযোগ সহকারে ধর্মীয় বয়ান শুনছেন।

কে কখন বয়ান করবেন :
ইজতেমার মুরুব্বি ও মিডিয়ার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, সকাল ১০টা থেকে ময়দানে কয়েকটি আলাদা আলাদা প্রোগ্রাম হবে। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের আলাদা জোর হবে। এছাড়া সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে আলাদা, ডাক্তার-ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাদা জোর হবে। আলাদা স্পটে এসব জোর হবে। এসব মজমায় নিজামুদ্দিনের মুরুব্বিরা বয়ান করবেন।
বয়ানগুলোর উদ্দেশ্য হচ্ছে, যেসব নতুন ছাত্র, শিক্ষক, ডাক্তার মজমায় আসে তারা যাতে নিজের জীবনের উদ্দেশ্য ইসলাম অনুযায়ী পরিচালিত করে।

পাকিস্তানের মাওলানা ওসমান আম বয়ান করেন। তরজমা করেন মুফতি জিয়া বিন কাসেম। জুমার নামাজে ইমামতি করবেন দিল্লি নিজামুদ্দীন মারকাজের মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
জুমার পরে সংক্ষিপ্ত বয়ান করবেন কাকরাইলের শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম। আসরের পর বয়ান করবেন মাওলানা সাদের মেঝ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী। মাগরিবের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। এই পর্বে ১১৪টি দেশের ৫ সহস্রাধিক বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories