মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গাড়ি পার্কিংয়ের স্থান সমূহ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। শুক্রবার (২০ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে এই পর্ব শুরু হয়। এই পর্বের ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে দেশি-বিদেশি অনেক মানুষ হাজির হয়েছে ইজতেমা ময়দানে। জুমার দিন হওয়ায় আরও অনেকে হাজির হবে ইজমেতা ময়দানে। বিপুলসংখ্যক মুসল্লির যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য কিছু নির্দেশনা দিয়েছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদি
খিলক্ষেত হতে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।
ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনসমূহ নিম্নবর্ণিত স্থানসমূহে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন:
ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নং, ১১ নং ৫ নং ব্রিজের ঢালে।
সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নং সেক্টর ২নং ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।
খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।
বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।
এছাড়াও নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করতে বলছে পুলিশ। শুধু তাই নয়, মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখার জন্যও বলা হয়েছে। যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories