শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৮০ বার

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের বৃহত্তম জামাত। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী ও টঙ্গী-কামারপাড়া সড়কে এবং টঙ্গী কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টা ৪৫ মিনিটে ইজতেমায় জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি উপস্থিত হন।
ইজতেমায় জুমা পড়ার জন্য ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে তুরাগ তীরে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মহাসড়ক ও বাড়ির ছাদে, শিল্প প্রতিষ্ঠানের ছাদে, অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।
ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও সড়কটি জুমার সময় বন্ধ রাখার কথা জানানো হয়। নামাজের পর যান চলাচল শুরু হয়। তবে মুসল্লিদের ভিড়ের কারণে খুবই ধীর গতিতে চলছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।

পূবাইল থেকে আসা মুসল্লি ও সজীব এন্টারপ্রাইজ এর মালিক মো.রফিকুল ইসলাম রিপন ও ব্যবসায়ী মো. আওলাদ হোসেন বলেন, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ৮/৯শ মুসল্লিকে বিনামূল্যে ওজুর পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া সড়কের উপর মুসুল্লিরা স্থান নেওয়ায় গাড়ি বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার বেশি পায়ে হেঁটে ইজতেমার ময়দানের পাশের সড়কে পৌঁছাই এবং নামাজ আদায় করি।
ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, এ বছর ময়দানের বাইরে মাইক না থাকায় এবং সড়কে এলোপাথারী যান বাহন দাঁড় করিয়ে রাখায় মুসল্লিদের নামাজ আদায় আদায়ে দূভোর্গের শিকার হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, জুমার নামজের সুবিধার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী ও টঙ্গী-কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ করে রাখা হয় এবং নামাজের পর খুলে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার লক্ষ লক্ষ মুল্লিরা ময়দানে আসেন। জুমার নামাজে অংশ নেয়া মানুষ যাতে নিবিগ্নে আসা যাওয়া করতে পারে এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্ত ভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।
তিনি বলেন, আগামী রবিবার মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে অংশ নেয়া মুসুল্লিদের ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে এখানে আসেন। তার জন্য ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার মধ্যরাত হতে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিওে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করব তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন।
ইজতেমা আয়োজকরা জানান, ইজতেমা ময়দানের পূর্ব ও পশ্চিম পাশে নতুন ১৪টি খিত্তা (নির্ধারিত স্থান) যুক্ত করার মাধ্যমে মাঠের পরিধি বাড়ানো হয়েছে। আর পুরো ইজতেমাকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে। প্রথম দফায় ইজতেমায় আসা ৬৪ জেলার মানুষের থাকার জায়গা হয়েছে। রান্না, টয়লেট, গোসলের স্থান ঠিক করা হয়।
টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা চলছে। শুরুর দিনে জুম্মার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুম¥র নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়েছে।
বয়ান করেন যাঁরা : শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের পর মাঠে আম-বয়ান করেন রায়বেন্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান করেন আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ। একই সময় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন পাকিস্থানের ড. নওশাদ। মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বয়ান করেন হায়দরাবাদের মাওলানা আকবর শরীফ। আরব জামাতের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা।
জুম্মার নামাজের আগে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, জুমার খুতবা পড়েন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনিই জুম্মার নামাজের ইমামতি করেন। জুম্মার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা।
বাদ-আসর বয়ান করবেন মাওলানা যোবায়ের ও বাদ-মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন। বয়ান অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা উমর ফারুক।
এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা জোবায়ের আহমদ অনুসারীরা। আর দিল্লির মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায়।
আবহাওয়া অনুকুলে থাকায় শান্তিপূর্ণ পরিবেশ, ধর্মীয় উদ্দীপনায়, ইজতেমার পক্ষ-বিপক্ষ মতাদর্শী মুসল্লিদের অংশগ্রহন ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুক্রবার বাদ ফজর আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঈমান, আমল ও আখলাক, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে তাবলীগী বুর্জুগ, ইসলামী চিন্তাবিদ, আলেমগনে উপস্থিতিতে আম-বয়ান করেন রায়বেন্ডের মাওলানা জিয়াউল হক শুরু করেন আলমি সূরা তত্তাবধানে এ পর্ব।
জুম্মার নামাজে ভিআইপিদের অংশগ্রহন: গতকাল শুক্রবারের জুম্মা নামাজে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড, মো. আজমত উল্লা খান, জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডি আই জিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : বিশ্ব ইজতেমা উপলক্ষে নিয়োজিত ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত ইজতেমাস্থল ও আশে-পাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। অ-স্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসী খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেল মালিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ জরিমানা আদায় করা হয়। তবে এরির্পোট লেখা পর্যন্ত কতগুলো দোকান বা প্রতিষ্ঠানে কত টাকা জরিমানা করা হয়েছে তা জানা যায়নি।
গ্রেফতার : এছাড়াও স্থানীয় প্রশাসন এলাকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টির সদস্যদের পূর্ববর্তী তালিকা অনুযায়ী গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ, উত্তরা, তুরাগ থানা এলাকা থেকে প্রায় অর্ধশত চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে।
হকার ও ভিক্ষুক উপদ্রব : বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও থানা থেকে টাকা রোজগারের উদ্দেশ্যে ফুটপাতে হকার ও ভিক্ষুক এবং ঘামখোর ইজতেমা ময়দানে ও আশপাশের এলাকায় ভীড় জমিয়েছে। এদের সাথে যোগ হয়েছে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞানপাটির সদস্যরাও, এদের নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।।
প্রথম দিনে ২ মুসল্লির মৃত্যু : টঙ্গীর বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার থেকে গতকাল বিকেল পর্যন্ত ২ মুসল্লি মারা গেছেন। তাদের সকলেই বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেছেন। গতকাল শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর হেমুবটে পাড়ার নুরুল হক (৬৩),গাজীপুর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেব (৯০) শ্বাস কষ্ট জর্ণতি রোগে মৃত্যু বরণ করেন। জুম্মার নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
হারানো ও প্রাপ্তি : ইজতেমা মাঠের পশ্চিম দিকে হারানো ও প্রাপ্তি সেন্টার খোলা হয়েছে। ময়দানে কেউ তাদের আত্বীয় স্বজন বা কোন মূল্যবান কিছু হারালে ও কোন কিছু পাওয়া গেলে সেখান থেকে সঠিক তথ্য প্রদানসহ জমা বা গ্রহন করার কথা বলেছেন আইনশৃংখলা বাহিনী।।
মাসলেহাল জামাত কামরা : ইজতেমা ময়দানে আগত মুসলি¬দের নতুন যে কোন সমস্যা সমাধানকল্পে ময়দানের দক্ষিণ-পূর্ব কোণে আশরাফ সেতুর পেছনে মাসলেহাল জামাতের কামরা তৈরি করা হয়েছে। সেখানে বসে ওই জামাতের মুরুব্বিরা উদ্বুত সমস্যার সমাধান দিবেন বলে জানিয়েছেন।
বিদেশী মুসল্লিদের অংশগ্রহণ: ইজতেমার প্রথম পর্বে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানী, ভারত, পাকিস্থান, রাশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, দুবাইসহ বিশ্বের ৭১টি দেশের প্রায় ৪ হাজার ৬শ ৩১ জন বিদেশী মুসল্লি ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। বিভিন্ন ভাষা-ভাষী ও স্ব-দেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশী মেহমানদের ভিন্ন ভিন্ন তাবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

চলমান চিকিৎসা ব্যবস্থা : টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত প্রায় শতাধিক মুসল্লি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ মুসল্লি হার্টের সমস্যাসহ ঠান্ডা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, পেটের পীড়াজনিত কারণে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার। এছাড়া ইজতেমাস্থলের পার্শ্ববর্তী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পগুলোতে সহশ্রাধিক মুসল্লি বিনামূল্যে ওষুধ সংগ্রহ ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বিকেল পর্যন্ত ৪ জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া হামর্দদ ল্যাবরেটরিজ প্রায় ৩শত, ইবনে সিনা ২শ ৫০জনসহ অন্যান্য প্রতষ্ঠিানগুলো প্রায় ৬শ’ রোগীর চিকিৎসা দিয়েছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, বহুতল টয়লেট ভবন নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, মাঠ সমতলকরণ, গ্যাস লাইন সংযোগ, রাস্তা প্রশস্তকরন,ড্রেন ও ফুটপাথ মেরামত ও ইজতেমার প্রধান সড়ক কার্পেটিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী ইজতেমায় সংশ্লিষ্ট প্রত্যেকটি সংস্থাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কর্মকান্ড প্রতিদিনই অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories