সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২মুসল্লির মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

ঐতিহ্যবাহী টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ২মুসল্লির মৃত্যু হয়েছে লে জানা গেছে । বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মৃতরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।
২ বছর পর অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, বার্ধক্যজনিত রোগে মারা গেছেন তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। পরে সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইজতেমার প্রথম পর্ব শুরুর আগের দিন বৃহস্পতিবারই পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পূর্ণ হয়ে গেছে। মাঠের মূল অংশে মুসল্লিরা ঠাঁই না পেয়ে কামারপাড়া ও আশপাশের এলাকায় ফুটপাতে অবস্থান নিয়েছেন।
তাবলিগ জামাতের বিরোধের কারণে বিশ্ব ইজতেমা এবারও দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন কাল থেকে। তাদের ইজতেমা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ। সে হিসেবে এখন যারা মাঠে আছেন বা আসছেন তারা সবাই মাওলানা জুবায়েরপন্থী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories