রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্ব ইজতেমায় বিদেশী মুসল্লিদের জন্য প্রশিক্ষিত টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে- আইজিপি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯১ বার

গাজীপুরের টঙ্গীর ইজতেমায় বিদেশী মুসল্লি যারা আসেন তাদেরকে এয়ারপোর্টে আয়োজকরা রিসিভ করে থাকেন। বিদেশী মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দে আসতে পারেন সেজন্য ইমিগ্রেশন থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়ে থাকে, যাতে তারা সুন্দর ভাবে আমাদের দেশে আসতে পারেন। ইমিগ্রেশনে যেন কোন জটিলতার সম্মুখীন হতে না হয়। আসার পথে তাদের ট্রাফিক ব্যবস্থা যাতে সুগম হয় সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। তাদের সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষিত টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের ইজতেমা মাঠে প্রবেশের সুবিদার্থে আমরা ম্যাপ তৈরী করে দিয়েছি। বিভিন্ন পয়েন্টেও বিভিন্ন প্রকারের নির্দেশনা টানিয়েছি।
এছাড়াও পরিকল্পনা করে কোন বিভাগের গাড়ী কোথায় পার্কিং করা থাকবে এসংক্রান্ত নির্দেশনা, কোন রাস্তা কখন খোলা বা বন্ধ থাকবে সে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ কার্যকলাপ রুখতে আমাদের পেট্টোল টিম কাজ করবে। আমরা ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষন করবে পুলিশ। সাদা পোশাকেও আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে। গাজীপুর মেট্টোপলিটন পুুলিশ বিভাগ ১৪টি কন্ট্রোলরুম তৈরী করেছে। র‌্যাবের কন্ট্রোলরুম থাকবে, ডিএমপি তার এলাকায় কন্ট্রোলরুম খুলবে, এসবি, এটিও, সিআইডি, নৌপুলিশ, অবজারভেশন টিম থাকবে, র‌্যাবের হেলিকপ্টার টহল থাকবে। ডগ স্কোয়াড টিম, মোবাইল পেট্টোল টিম, বোম ডিস্পোজাল টিম থাকবে। সুষ্ঠভাবে আখেরি মোনাজাত ও জুম্মার নামাজ যাতে মুসল্লীরা সুষ্ঠভাবে অংশ নিতে পারে সেজন্য সকল আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। আমরা সাধারণ মানুষকে আশ^স্ত করতে চাই আপনারা নির্ভয়ে নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারেন।
ইজতেমাস্থলে যে ৯১টি খিত্তায় বিভক্ত, খিত্তা ভিক্তিক আমাদের নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)’র পাশাপাশি ঢাকা মেট্টোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, নৌপুলিশ, এন্টিট্যারিজম ইউনিট, রেলওয়ে পুলিশও দায়িত্ব পালন করছে। এর সাথে সরকারের অন্যান্য বিভাগও সমন্বিত ভাবে কাজ করছে। আমরা একসাথে সবাই মিলে একযোগে কাজ করছি, যাতে মুসল্লীরা শান্তিপূর্ণভাবে এই আয়োজনে শরীক হতে পারে সেজন্যই আমরা সুষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনসহ যেকান আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা আমরা সফলভাবেই করে আসছি। এর মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা এসেছে এর আলোকেই কর্মপন্থা নির্ধারণ করে থাকি। ইতিপূর্বে নির্বাচনসহ বিভিন্ন ইভেন্ট আমরা সফলভাবে শেষ করেছি, আগামী নির্বাচনে আমরা সফলভাবে দায়িত্ব্ পালন করবো।
আইজিপি’র পরিদর্শনের উপস্থিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন ও গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories