সৌদীআরবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সৈয়দ আল মুনসুর মাখন (২৬) নামে এক বাংলাদেশি যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে দাম্মামের একটি বাসায় ছাদে পাইপের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। নিহত মাখন জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর চরবওলা এলাকার সৈয়দ জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, সৈয়দ আল মুনসুর মাখন এক বছর দুই মাস আগে কর্মের সন্ধানে সৌদি আরবে যান। গত তিন মাস আগে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে রিয়াকে (১৮) মোবাইল ফোনে বিবাহ করেন। তাদের মধ্যে ৬ বছর ধরে প্রেমের সম্পর্কও ছিল। গত শুক্রবার রিয়ার অন্যত্র বিবাহ দেয় পরিবার। স্ত্রীর বিবাহের খবর পেয়ে মাখন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ত্রী রিয়াকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। পােস্টে তিনি লিখেন, ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেলো’। মাখন তার নিজের বিবাহ পড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মাদারগঞ্জ ফাজিলপুর রবিউল ইসলামের মেয়ে রিয়া আমাকে বিয়ে করেও আরেকটা বিয়ে করলো, সবাই দেখেন ভিডিওটা’। এরপর তিনি সৌদি আরবের দাম্মামের একটি বাসার ছাদে পাইপের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সৌদি পুলিশ মাখনের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।
মাখনের ভাই সৈয়দ লুৎফর হায়াৎ লিখন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার দুপুরে জানতে পারি আমার ভাই মাখন আত্মহত্যা করেছে। আমার ভাইয়ের সাথে রিয়ার ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে মোবাইলে তাদের বিবাহ হয়। গত শুক্রবার রিয়ার বাবা-মা রিয়াকে অন্যত্র বিবাহ দিয়েছেন। মাখন আত্মহত্যা করার মতো ছেলে না। মেয়ে এবং মেয়ের পরিবারেরর লোকজনের প্ররোচনায় মাখন আত্মহত্যা করেছে।
রিয়ার বাবা রবিউল ইসলাম জানান, আমার মেয়ের অন্যত্র বিয়ে হয়েছিল কিনা এ বিষয়ে কিছুই জানিনা। তাই এ বিষেয় আর কিছু বলতে পারবো না।
Leave a Reply