সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

হজের পূর্ণ কোটা পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫১ বার

চলতি বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী  তৌফিক আল রাবিয়াহ সই করেন। 

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।

নিয়ম অনুযায়ী এবছরই বাংলাদেশি সকল হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবে। ফলে সৌদিতে গিয়ে কাউকে আর ইমিগ্রেশনের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি  চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories