শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নূরের বিরুদ্ধে থানায় দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন। রবিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে অভিযোগটি দায়ের হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

অভিযোগে পত্রে বলা হয়, গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ গণ-অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর ওমরা হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে অস্বীকৃত ইজরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা ন্যাড়া করে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছেন এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছেন।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories