রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কুতুবদিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউ,পি চেয়ারম্যান-আযাদ

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ২ নং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে চারশতাধিক দুঃস্থ্য, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ ।

৮জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় পরিষদ প্রাঙ্গনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড শীত মোকাবেলায় স্হানীয় ইউপি চেয়ারম্যানের হাত থেকে কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষেরা,কম্বল পেয়ে আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদেরকে এভাবে আগে কেউ কম্বল বিতরণ করেনি চেয়ারম্যান নিজ হাতে আমাদেরকে কম্বল দিয়েছেন।

চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ জানান,শীতার্ত মানুষকে কিছু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, প্রচণ্ড শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ,বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরীব, দুঃস্থ্য, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। শীতের প্রকোপে ঘর থেকে বের হতে পারছেন না দিনমজুর ও কেটে খাওয়া মানুষগুলো, ঠিকমত কাজও করতে পারতেছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ, ইউ পি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories