শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা প্রতিবারই ইজতেমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এই ধারাবাহিকতার পাশাপাশি এবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সাইবার নিরাপত্তায় আমরা যেভাবে বলি সেভাবেই আমাদের পুলিশ বাহিনী কাজ করছে। সাইবার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসার সবাই যুক্ত থাকবে প্রয়োজনে বিজিবিও প্রস্তুত থাকবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। সামরিক বাহিনীও ব্রিজ নির্মাণে সহায়তা করছেন। প্রতিবারই তারা আমাদের সহযোগিতা করে থাকেন। এখন পর্যন্ত সুন্দর ভাবেই প্রস্তুতির মূল কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। বিদেশী মেহমানদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবার তারা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবারও তা পাবেন। পাশাপাশি এবার তাদের জন্য আরও সেবা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। বিদেশী মেহমানদের জন্য এবার আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারা হাজী ক্যাম্পে অবস্থান করবেন। দ্বিতীয় দফায় যারা আসবেন তারাও হাজী ক্যাম্পে অবস্থানের সুযোগ পাবেন।

মন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন কোভিডের আগে দুই পক্ষ দুই বার ইজতেমা পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় মাওলানা জোবায়ের গ্রুপ প্রথম পর্বে এবং মাওলানা সাদ্ গ্রুপ দ্বিতীয় পর্বে অংশ নেবেন। আগেও তারা ইজতেমা আয়োজন করেছেন। এদের মধ্যে নতুন করে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কিছুই নেই। আমাদের আশা তারা সকলে মিলেমিশে সুন্দরভাবে এ আয়োজন শেষ করবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম এমপি, জন নিরাপত্তা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সিটি কপোর্রেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার দুই পর্বের মুরুব্বীসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদের পাড়ে ২০২৩ সালের প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories