রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কাল থেকে ফের শুরু প্রথম ডোজ টিকা কার্যক্রম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৯ বার

বৃহস্পতিবার থেকে সারাদেশে আবারও দেয়া হবে করোনা প্রতিরোধের প্রথম ডোজের টিকা। বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেয়া হবে সিনোফার্মের টিকা। আর ফাইজারের টিকা দেয়া হবে রাজধানীর সাতটি কেন্দ্রে। আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে সিনোফার্মের টিকা সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে এবং ফাইজারের টিকা রাজধানীর সাতটি কেন্দ্রে দেয়া হবে।

শামসুল হক আরও বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন। এছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবেন বলে জানান তিনি।

টিকা কর্মসূচির পরিচালক বলেন, ‘অগ্রাধিকারের ভিত্তিতে যারা পাওয়ার যোগ্য তাদের জন্য আজ থেকে নিবন্ধন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন এসএমএস আসবে, তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যেতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories