লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরে উপজেলার জগৎবের ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ওপারে ভারতের ভগরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন উপজেলার জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের বাসিন্দা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পাটগ্রামের সমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে শংলী নদী পার হয়ে রিফাত হোসেনসহ গরু পারাপারকারী (রাখাল) দলের কয়েকজন সদস্য অবৈধ পথে ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ভগরামপুর গ্রামে গরু আনতে যান। তাঁরা আজ ভোরে ওই সীমান্ত দিয়ে ফিরে আসার সময় ভারতের রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত সদস্যদের মুখোমুখি পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করে গুলি ছোড়েন।
এ বিষয়ে সমশেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বলেন, বিএসএফের পাঠানো ছবি দেখে রিফাত হোসেনের লাশ শনাক্ত করেছেন তাঁর ভাই।
Leave a Reply