শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অশ্লীল টিকটক তৈরি, দুই নারীসহ ৫ জনকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৩৪ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জে অশ্লীল টিকটক ভিডিও তৈরীর অভিযোগে দুই নারী ও তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিবুল আলম এই কারাদণ্ড প্রদান করেন।

এসময় অশ্লীল টিকটক ও শর্টফ্লিম তৈরিতে ব্যবহৃত ক্যামেরা জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারোটিয়া গ্রামের আকবর আলীর ছেলে কায়েস, রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আইয়ুব আলী, উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের গোলবার আলীর ছেলে মুকুল হোসেন, দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সিংড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে শামসুন্নাহার বিউটি ও বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার জান্নাতী। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মুকুল হোসেনকে তিন মাসের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা, আইয়ুব আলী ও কায়েসকে দুই মাসের কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা ও শামসুন্নাহার বিউটি ও জান্নাতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল আলম জানান, দণ্ডপ্রাপ্তরা সকালে রায়গঞ্জ উপজেলায় ধানগড়া এলাকায় অশ্লীল টিকটক ও শর্টফ্লিম তৈরি করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসকল অশ্লীল টিকটক ও শর্টফ্লিম তারা ইউটিউব ও ফেসবুকে আপলোড করতো। পরে ভ্রাম্যমান আদালতে পর্ণোগ্রাফি আইনের (২০১২) ৮/৪ ও  ৫এর(ক) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সন্ধ্যায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories