সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার

দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আজ বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories