বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

পরীমণির ধর্ষণ-হত্যাচেষ্টা মামলা : নাসির-অমির জামিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯২ বার

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা।গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। এরপরের দিন নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories