নোয়াখালীর বসুরহাটে পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওপরের নির্দেশে আমাকে হত্যা করা হতে পারে। আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে যা যা করার দরকার সব করব। একটাকে মারলে, ১০ টাকে মারব। একটার গায়ে হাত দিলে, ১০টার গায়ে হাত দেব।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বসুরহাট পৌর মিলনায়তনের মসজিদে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরনবী কমান্ডারের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।কাদের মির্জা বলেন, আজকে মসজিদে দাঁড়িয়ে একটা কথা বলে দিচ্ছি—যারা কথা রাখতে পারবেন, তারা হাত তোলেন। আর যারা রাখতে পারবেন না, তাদের হাত তোলার দরকার নেই।
এ সময় সবাই হাত তোললে তিনি বলেন, আমাকে মেরে ফেললে সে যত বড় নেতাই হোক, তাকেও আপনারা মেরে ফেলবেন। চৌধুরী, মিয়াজী, জমিদার কারও দিকে তাকানোর দরকার নেই।এর আগে কাদের মির্জা গত শনিবার ফেসবুক লাইভে এসে জানান, তার মৃত্যু হলে বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের ও নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীকে মেরে ফেলার জন্য লোক রেডি রাখার কথা।
Leave a Reply