রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে ভান্ডারিয়া যুবলীগের দোয়া

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ বার

মহান মু‌ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মু‌জিব বা‌হিনীর প্রতিষ্ঠাতা ও বাংলা‌দেশ যুবলী‌গের প্রদিষ্ঠাতা চেয়ারম্যান বি‌শিষ্ট লেখক-সাংবা‌দিক শেখ ফজলুল হক ম‌নির ৮৪তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপ‌জেলা এবং পৌর যুবলী‌গের আ‌য়োজ‌নে মিলাদ ও ‌দোয়া মোনাজাত করা হয়। ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মনি উপলব্ধি করতেন একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়বিচারসম্পন্ন জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে শেখ মনির উত্তরসূরি হিসাবে আমরা আজকের যুবলীগ মনে করি, একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নয়নশীল ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনিসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতা কর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories