শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টঙ্গীতে তিন দিনব্যাপী জোড় ইজতেমা চলছে ॥ রোববার মোনাজাত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার

টঙ্গীর ঐতিহ্যবাহী কহর দরিয়া তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইকবালের বয়ানের মধ্যদিয়ে শুরু হওয়া তাবলিগ জামাতের (জোবায়েরপন্থি) তিন দিনব্যাপী জোড় ইজতেমা রোববার বাদ জোহর মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
শুক্রবার থেকে জোড় শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ জোহর নির্ধারিত তারিখের এক দিন আগেই তা শুরু হয়েছে।
সোমবার বিদেশী সাথীদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় একদিন আগেই জোড় শুরু হয়েছে। বিষয়টি বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা নিশ্চিত করেছেন।
আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার (৪ মাস সময় লাগানো) সাথীদের নিয়ে এই জোড় ইজতেমা শুরু হয়েছে। আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেডে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি টিনশেডের আশপাশে তাদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।
আগামী রোববার বাদ জোহর মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে। এরপর মুরব্বিদের পরামর্শ অনুযায়ী দেশ-বিদেশে তাবলিগের দাওয়াতী কাজে বেরিয়ে পড়বেন চিল্লাধারী সাথীরা।
তিনদিন যারা বয়ান করলেন : বৃহস্পতিবার বাদ জোহর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন পাকিস্থানের মাওলানা ভাই তাহের কুরাইশী। একই ভাবে শুক্রবার এবং শনিবার বয়ান চলে।
টাঙ্গাইলের গোপালপুর থেকে এসেছেন হাজী মো. আব্দুল খালেক (৬২)। তিনি বলেন, আমরা ৪০ জন তিন চিল্লার সাথী নিয়ে তিন দিনের জোড় ইজতেমায় অংশ নিয়েছি। রোববার মোনাজাতের পর আবার দ্বীনের কাজে বেরিয়ে যাব সকলে।
ভোলার চরপাতা ইউনিয়নের মো. রাসেল মিয়া ৩০ জন তিন চিল্লার সাথী নিয়ে ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। তারা রোববার মোনাজাতের পর বাড়িতে চলে যাবেন।
সুমন মিয়া (৩০) নামে তিন চিল্লার সাথী এসেছেন নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে। তার সাথে এসেছেন আরও ১৪ জন সাথী।
এ ব্যাপারে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শূরার তত্ত্বাবধানে (জোবায়েরপন্থি) তিন দিনের জোড় শুরু হয়েছে। আগামী রোববার মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে। বিদেশি মেহমানদের ফ্লাইট সোমবার। তাই শুক্রবারের পরিবর্তে একদিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার থেকে তিন দিনের জোড় শুরু হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories