শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও প্রায় ৫ হাজার ৮শ মানুষের প্রাণ করোনা কেড়ে নিল

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১২৮ বার

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনা আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সোমবার ৫ হাজার ৮শ’য়ের কিছুটা নিচে ছিল দৈনিক মৃত্যু সংখ্যা। মহামারীতে মোট প্রাণহানি ৩৯ লাখ ৪৫ হাজার।

সোমবার নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৩ লাখের ওপর। এদিন সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ছিল ভারত। কোভিডে ২৪ ঘণ্টায় ৯০৭ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৩৭ হাজারের কিছু বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। এরপর অবস্থানে ব্রাজিল। এদিন লাতিন দেশটিতে ৬৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। ২৮ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিতের সংখ্যা।

এদিকে লাতিন দেশ কলম্বিয়ায় প্রাণ গেছে ৬৪৮ জনের। রাশিয়াতেও দৈনিক মৃত্যু ছিল ৬শ’য়ের ওপর। ৫৭৪ জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৭৫ হাজারের কাছাকাছি মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories