শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

মদনে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নেত্রকোণা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার

নেত্রকোনার মদনে ফুটবল প্রেমিক লুৎফর রহমান বিশ^কাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরে দেখল তার ৫ গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কেশজানি গ্রামে। এ ঘটনায় চুরি হওয়ায় ৫ গরুসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। শনিবার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়েনের কেশজানি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের চাঁন মিয়ার ছেলে জোসেফ মিয়া (৩৫), একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে রানা (৩০) । এর আগে জয়পাশা গ্রামের মৃত চাঁন মিয়া বয়াতীর ছেলে মূসা (৩৬) কে গ্রেপ্তার করা হয়।   পুলিশ সূত্রে জানা গেছে, কেশজানি গ্রামের লুৎফর রহমান ২৩ নভেম্বর রাতে বেলজিয়াম-কানাডা খেলা 
দেখতে  বাড়ির সামনে গ্রামের চায়ের দোকানে চলে যায়। খেলা শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় তার ৫ গরু নেই। পরদিন (২৪ নভেম্বর) অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা করেন লুৎফর রহমান। এ ঘটনার সন্দেহে জয়পাশা গ্রামের মৃত চাঁন মিয়া বয়াতীর ছেলে মূসা (৩৬) কে আটক করে পুলিশ। মূসার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আজিজুর রহমান জোসেফ ও রানাকে গ্রেপ্তার করে। পরে বারড়ী এলাকার দষাশির একটি জঙ্গল থেকে ৫টি গরু উদ্ধার করা হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তারসহ চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ৫টি গরু জিম্বায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো মালিকের নিকট হস্তান্তর করা হবে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories