বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম বাজেট ঘোষণা

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১১৬ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ জুন সোমবার পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব উক্ত বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। এ বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ টাকা। ঘোষিত বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ২৮ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা,যার পুরোটাই ব্যয় ধরা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন মিলে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।

রাজস্ব উদ্বৃত্ত সহ ২০২১-২০২২ সালের জন্য সর্বমোট ৩০ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে আগামী অর্থ বছরে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ,১০ কিলোমিটার রাস্তা সংস্কার,৫ কিলোমিটার ড্রেন নির্মাণ,পৌর এলাকার রাস্তায় সোলার বাতি স্থাপন, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ,পৌর ভবন নির্মাণ,একটি কমিউনিটি সেন্টার নির্মাণসহ পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।
এ সময় পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান, আসাদুজ্জামান শেখ ফরিদ, শাহিনুর আক্তার,পৌর সচিব শাহজাহান আলম রিপন, কাউন্সিলর মাহমুদুল হাসান, মাসুদ করিম প্রধান,মঞ্জুরুল তালুকদার মঞ্জু তালুকদার, মতিয়ার রহমান,লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন,আজাদুল ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, সাজেদা বেগম,পৌরসভার অন্যান্য কর্মকর্তা,স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories