রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কুমিল্লায় রুমিন ফারহানার মোবাইল চুরি

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৭ বার

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়েছে।শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সমাবেশস্থলে যাওয়ার পর কোনো এক সময় তার ব্যাগ থেকে ফোনটি চুরি হয়ে যায়। তবে, মোবাইল ছাড়া তার ব্যাগ থেকে আর কিছু খোয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু জানান, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।এদিকে শনিবার ভোরের আলো ফোটার আগেই মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশে আসছেন।মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার (২৬ নভেম্বর) সকালেই দেখা গেছে নতুন করে কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতাকর্মীরা যার যার অবস্থানে থেকেই স্লোগান দিচ্ছেন। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা।গণসমাবেশ উপলক্ষে টাউন হল এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সয়লাব হয়ে গেছে। যে যার মতো ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। দোকানপাট, ভবন ব্যানারে ছেয়ে গেছে।বেলা ২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories