শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডা. আফরোজাকে করোনা চিকিৎসায় অবদানের জন্য সম্মাননা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১২৪ বার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের চরম প্রকোপ তখন চরম আকার ধারণ করে। সবাই তখন ঘরমুখো। ঠিক তখনই চার মাস বয়সী শিশু সন্তানকে ঘরে রেখে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন চট্টগ্রাম ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদা সুলতানা আফরোজা। সেই ডা. মাহমুদা সুলতানা আফরোজাকে সম্মাননা দিল রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল।

করোনা মহামারীর কঠিন সময়ে করোনা ওয়ার্ডে দায়িত্বপালনে স্বীকৃতিস্বরূপ সোমবার রাতে নগরের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি ক্লাব এ বিশেষ সম্মাননা দেয়। রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ ডা. মাহমুদা সুলতানা আফরোজার হাতে এ সম্মানতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী ও দিলনাশিন মহসিন, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিয়ুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার প্রেসিডেন্ট রাশেদুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, করোনার চরম প্রকোপের সময় ডা. মাহমুদা সুলতানা আফরোজা বাসায় চার মাস বয়সী মাতৃদুগ্ধ শিশু রেখে করোনা ওয়ার্ডে চিকিৎসার দায়িত্ব পালন করেছেন। এটি বড় একটি সাহসী সিদ্ধান্ত। নিজকে রোগীর স্বার্থে বিসর্জন করার এমন সাহসী মানসিকতা কম মানুষেরই থাকে। তার সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আমরা তাঁকে সাধুবাদ জানাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories