রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নেত্রকোণার পূর্বধলায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

পূর্বধলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের সাথে তালতলা এলাকায় রাস্তার পাশে কলাবাগান থেকে (১৯ নভেম্বর) শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলাবাগান মহিলার লাশটি  দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গত দুই দিন আগে মেরে এখানে ফেলে রাখা হয়েছে ।নিহতের পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories