বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলার সীমান্ত ঘেঁষা নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন আরম্ভ করা হয়। পরে নালিতাবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি । বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামাত শিবিরের সেই জ্বালাও পুড়াও রাজনীতি আর দেখতে চাই না,আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে সুখি সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিয়ে এক সাথে চলতে। এর জন্য আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থনকারীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারে নাই, পারবে না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল এমপি,সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং,ফজলুল হক চাঁন এমপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক ফজলুল হক। এ ছাড়াও উক্ত সম্মেলনে প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগেন চন্দ্র সরকার।
Leave a Reply