শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

টাঙ্গাইলে মাহফিলের খিচুরি খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ২ শতাধিক

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার

টাঙ্গাইলের দেলদুয়ারে ওয়াজ মাহফিলের তোবারক খিচুরি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ওই এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ১৪ নভেম্বর রাতে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে তোবারক হিসেবে রান্না করা খিচুরি বিতরণ করা হয়। এ সময় কেউ কেউ সভাস্থলে বসে সেই খিচুরি  খায় এবং কিছু লোক প্যাকেটে বাড়িতে নিয়ে গিয়ে খান। খিচুরি খাওয়ার পরে কিছু লোকের ডায়রিয়া শুরু হয়। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হন ৮০ বছরের এক বৃদ্ধা নারী। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের তোবারক খেয়ে হঠাৎ করেই এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ। এরমধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছ। আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, এখন পর্যন্ত শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নারী মারা গেছেন।দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল। তবে কি কারণে ডায়রিয়া শুরু হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories