শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও বাংলাদেশের অর্থনীতি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি চলচ্চিত্র অনুদান কমিটিতে আওলাদ হোসেন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৬৯ বার

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসাতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এ ছাড়া ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। সমাধানে কাজ করছে সরকার।আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তোষের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা কেজি দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories