ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হল ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের খা কান্দা গ্রামের রুবেল ভূইয়ার ছেলে রাতুল (৩) ও রুবেলের ছোট বোন রুমা আক্তারের মেয়ে রিশা মনি (৪)। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুল রহমান জানান, গতকাল রবিবার বিকাল ৫টার দিকে দুই মামাতো-ফুফাতো ভাই বোন বাড়িতে খেলা করছিল। এ সময় তারা বাড়ির সকলের অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে দুইজনকে মৃত উদ্ধার করা হয়।
ইউপি সদস্য আরও জানান, রুবেল ভূইয়া ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার তার ছোট ভাই তৌহিদুল ইসলাম সৌদি থেকে গ্রামের বাড়িতে আসে। এজন্য রুবেল ওই দিনই ঢাকা থেকে ও তার ছোট বোন রুমা আক্তার গত মঙ্গলবার শ্বশুরবাড়ি শরীয়তপুর সদর থানার দশরশি গ্রাম থেকে নাসিরাবাদের খাকান্দা গ্রামে আসে।
Leave a Reply