রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছিতে। আজ রোববার (১৩ নভেম্বর) সকাল ৬টায় বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে তাপমাত্রা কমলো ২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান এসব তথ্য জানান।তিনি বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে দুই-একদিন পর থেকে আবারও তাপমাত্রায় স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কম। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকার অদূরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories