মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার

দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজের দোকানে এ ঘটনা ঘটে।  আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে। 

নিহতের বড়ভাই মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম। সেখানেই সে বিয়ে করেছে। আফ্রিকার উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে আবার আফ্রিকায় ফিরে যায় রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেকস্প্রিট শহরে আবদুর রহিমের আরও দুই ভাই ব্যবসা করতেন। এর মধ্যে ২০১৫ সালে আবদুর রহিমের এক ভাইকে (মো. তবারক আলী) হত্যা করে সন্ত্রাসীরা। ছোটভাই মোবারক আলীর দোকান রয়েছে এই শহরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories