সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

গভীর রাতে বিধবার ঘরে মেম্বারের ছেলে

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১২৩ বার

গভীর রাতে মেম্বারের ছেলেকে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ীতে। শনিবার সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের কাজী অফিসে এক লাখ এক টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়।দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের বিধবা নারী ও দুই সন্তানের জননীর (৩০) সঙ্গে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বরপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা-যাওয়া করত।
শুক্রবার গভীর রাতে আবারও ওই বাড়িতে যায় তারেক। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেওটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিয়ে করতে রাজি। তাই তাদের দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories