মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত।

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৮৩ বার

কুমিল্লা সদর দক্ষিণের উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) শুভাশিস ঘোষ চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা অনুযায়ী নয়টি খাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যক্রম বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন শুভাশিস ঘোষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ ইউএনও হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যোগদানের পর করোনাকালীন সময়ে প্রাথমিকে ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন । মাটির স্কুলে শিক্ষা জাদুঘর স্থাপন, ককবরক ভাষার স্কুল প্রতিষ্ঠা ও বই প্রকাশ করে সাড়া জাগিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories