নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট অসিত সরকার সজল আনারস প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী আসমা সুলতানা আশরাফ পেয়েছেন ২১১ ভোট।
অন্যদিকে সদস্য পদে বিজয়ী হয়েছে নেত্রকোণা সদরে সৈয়দ বজলুর রশীদ, মদনে এসএম মনিরুল হাসান টিটু, আটপাড়ায় সানোয়ার উদ্দিন, পূর্বধলায় আফতাব উদ্দিন, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, কেন্দুয়ায় মোস্তাফিজুর রহমান ভূইয়া বিপুল, বারহাট্টায় মো: লুৎফর রহমান চঞ্চল, মোহনগঞ্জে সোহেল রানা, খালিয়াজুরীতে মাহজার কিবরিয়া পরশ ও কলমাকান্দায় এসএম আলমগীর গোলাপ।
সংরক্ষিত নারী সদস্য পদ-১-এ (পূর্বধলা+দুর্গাপুর+কলমাকান্দা) শাহানাজ পারভীন, সংরক্ষিত নারী সদস্য পদ-২-এ (নেত্রকোণা সদর+বারহাট্টা+আটপাড়া) শিল্পী আক্তার শিলা ও সংরক্ষিত নারী সদস্য পদ-৩-এ (মদন+ মোহনগঞ্জ+খালিয়াজুরী+কেন্দুয়া) ফরিদা ইয়াসমিন বেসরকারি নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল থেকে জেলার ১০টি কেন্দ্রে ১২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেলে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রাথমিকভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply