শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

দেশে বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৭৫ বার

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে ৮ অক্টোবর পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ। শনিবার (৮ অক্টোবর) এক দিনে সারাদেশে সাত লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৩ হাজার ২৪৬ জনকে, দ্বিতীয় ডোজ এক লাখ ৬ হাজার ২৯৫ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন। এসব টিকা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের।প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় এ বছরের ২৭ জানুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories