শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৪ বার

বঙ্গভবনের দরবার হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার বিকেলে এক দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মহামারির প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আসরের নামাজের পর মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।

দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতে বিভিন্ন দুর্যোগ, সমস্যা ও প্রাণঘাতী রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নির্মমভাবে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।দোয়া মাহফিলে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, রাষ্ট্রপতির বড় ছেলে ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি, তিন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানগণ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories