বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ‍্যানে মিললো ১ মণ গাঁজা। আটক-২

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৭১ বার

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় পিকআপ ভ‍্যানে তল্লাশী চালিয়ে ১ মণ গাঁজা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব‍্যাবহৃত পিকআপ ভ‍্যানটি জব্দ করে পুলিশ।

শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩ টায় দাউদকান্দি টোলপ্লাজায় তল্লাশিকাল তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, মো: শহীদুল ইসলাম (৩৭) রাজশাহী জেলার চারঘাট চারঘাট উপজেলার টাংগন গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ও মো: মিঠুন (৩৫) একই জেলার তরানো উপজেলার মস্করপুর গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি মেঘনা-গোমতি টোল প্লাজার সামনে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের দিক নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূঞার নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) আলী আকবর ও সংগীয় ফোর্স নিয়ে এক তল্লাশি অভিযান চালিয়ে একটি পিকআপ ভ‍্যান থেকে ৪০ কেজি গাজাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করে পুলিশ। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত পিকআপ ভ‍্যানটি জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, এঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories